কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যান সম্পর্কে মূল ধারণা ও কার্যপ্রণালী
Computed Tomography (CT) Scan হলো এমন একটি পরীক্ষা, যা
শরীরের চারপাশ থেকে অনেকগুলো এক্স-রে ছবি নিয়ে সেগুলোকে
কম্পিউটারের মাধ্যমে জোড়া দিয়ে নিখুঁত ও ত্রিমাত্রিক (3D) ছবি তৈরি
করে।
একটি সাধারণ এক্স-রে কেবল একটি দ্বিমাত্রিক বা চ্যাপ্টা ছবি দেয়। কিন্তু
সিটি স্ক্যান শরীরের ভেতরের হাড়, রক্তনালী এবং নরম টিস্যুর অত্যন্ত গভীর,
নিখুঁত এবং আড়াআড়ি (Slice-by-slice) ছবি দেখাতে সক্ষম।
দুর্ঘটনায় আক্রান্ত রোগীর ইন্টারনাল ব্লিডিং (অভ্যন্তরীণ রক্তক্ষরণ),মস্তিষ্কে রক্তক্ষরণ (Stroke), বা হাড়ের জটিল ফ্র্যাকচার খুব দ্রুত সনাক্ত করতে চিকিৎসকরা প্রথমত সিটি স্ক্যান দিয়ে থাকেন।
ফুসফুসের ক্যান্সার, নিউমোনিয়া, বুকে পানি জমা, টিবি (যক্ষ্মা) বা রক্তনালীর ব্লক নিশ্চিত হতে বুকের বা HRCT Chest পরীক্ষা করার পরামর্শ দেয়া হয়।
পেটের লিভার, কিডনি, অগ্ন্যাশয় বা অ্যাপেনডিক্সের ইনফেকশন এবং শরীরের যেকোনো স্থানে টিউমার বা ক্যান্সারের বিস্তৃতি সঠিকভাবে জানতে সিটি স্ক্যান অপরিহার্য।
যদি আপনার কনট্রাস্ট (ডাই বা বিশেষ তরল ওষুধ) সিটি স্ক্যান করার প্রয়োজন হয়, তবে অবশ্যই পূর্বেই রক্ত পরীক্ষা করে কিডনি ফাংশন সচল আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
কনট্রাস্ট ডাই ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষার অন্তত ৪ থেকে ৬ ঘণ্টা আগে থেকে কোনো প্রকার ভারী খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
শরীরের মেটাল পার্টস যেমন অলঙ্কার, হেয়ারপিন, চেইন বা মেটাল বেল্ট এক্স-রে রশ্মির কাজে বাধা সৃষ্টি করে। তাই এগুলো পরীক্ষার কক্ষে প্রবেশের আগেই খুলে ফেলতে হবে।
গর্ভবতী নারীদের ক্ষেত্রে সিটি স্ক্যান সাধারণত এড়িয়ে চলা হয়। তাই আপনি গর্ভবতী হলে অথবা আপনার হাঁপানি, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসককে আগে জানান।
| পরীক্ষার বিবরণ (Test Name) | সরকারি হাসপাতাল | বেসরকারি ডায়াগনস্টিক |
|---|---|---|
| CT Scan of Brain (সাধারণ / Plain) | ৳২,০০০ - ৳২,৫০০ | ৳৪,০০০ - ৳৬,০০০ |
| CT Scan of Brain with Contrast (ডাই সহ) | ৳৩,০০০ - ৳৪,০০০ | ৳৬,০০০ - ৳৮,০০০ |
| HRCT of Chest (ফুসফুসের উচ্চমানের পরীক্ষা) | ৳৩,০০০ - ৳৪,৫০০ | ৳৬,০০০ - ৳৮,০০০ |
| CT Scan of Whole Abdomen (সম্পূর্ণ পেট) | ৳৬,০০০ - ৳৮,০০০ | ৳১২,০০০ - ৳১৪,০০০ |
* উল্লেখ্য:রোগীর অবস্থা, পরীক্ষা করতে কত স্লাইসের (৯৬, ৬৪ কিংবা ১২৮ স্লাইস) মেশিন ব্যবহার করা হচ্ছে এবং কনট্রাস্টের ব্র্যান্ডভেদে খরচের তারতম্য হতে পারে।
গতি ও নির্ভুলতা যেখানে অত্যন্ত জরুরি
এমআরআই (MRI) পরীক্ষার ক্ষেত্রে সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট বা তার বেশি সময় লাগতে পারে, যা
অনেক গুরুতর বা ছটফট করা রোগীর জন্য কষ্টদায়ক। কিন্তু সিটি স্ক্যান মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে
সম্পূর্ণ করা সম্ভব।
এটি দ্রুততম সময়ে ইন্টারনাল স্ট্রাকচার স্ক্যান করে রিপোর্টট প্রদান করতে সাহায্য করে, যার ফলে সড়ক
দুর্ঘটনা কিংবা জরুরি ব্রেন স্ট্রোকরোগীদের তাৎক্ষণিক জীবন রক্ষাকারী সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসকরা দারুণ
সুবিধা পেয়ে থাকেন।
সিটি স্ক্যান করার পূর্বে অবশ্যই আপনার প্রেসক্রিপশন এবং কিডনি টেস্টের রিপোর্ট সাথে আনুন। আপনার
সুস্থতাই আমাদের মূল লক্ষ্য।