এন্ডোস্কোপি (Endoscopy) কী ও কেন করা হয়?

অপটিক্যাল ফাইবার এবং অতি সূক্ষ্ম ক্যামেরার মাধ্যমে মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ পর্যবেক্ষণ প্রযুক্তি

এন্ডোস্কোপি আসলে কী?

Endoscopy হলো একটি আধুনিক চিকিৎসা পরীক্ষা যেখানে একটি
নমনীয়, পাতলা টিউবের মাথায় উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং লাইট
যুক্ত করে মুখ বা অন্য কোনো প্রাকৃতিক পথ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ
করানো হয় এবং অভ্যন্তরীণ লাইভ ছবি মনিটরে দেখা হয়।

অন্যান্য ইমেজিং বা স্ক্যানের (যেমন এক্স-রে বা আল্ট্রাসাউন্ড) তুলনায়
এন্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালী, পাকস্থলী ও অন্ত্রের ভেতরের দেয়াল
সরাসরি চোখে দেখে ক্ষতের গভীরতা, রক্তক্ষরণ বা প্রদাহ নিখুঁতভাবে
বিশ্লেষণ করা সম্ভব হয়।

চিকিৎসকরা কেন এন্ডোস্কোপি করতে বলেন?

গ্যাষ্ট্রিক ও আলসার

দীর্ঘস্থায়ী বদহজম, বুকে জ্বালাপোড়া (GERD), পেটের তীব্র ব্যথা এবং পাকস্থলীতে আলসার বা ক্ষত আছে কিনা তা নিশ্চিত হতে চিকিৎসকরা প্রধানত এই পরীক্ষা দিয়ে থাকেন।

অভ্যন্তরীণ রক্তক্ষরণ

যদি রোগীর রক্তবমি হয় বা কালো মলত্যাগের সমস্যা থাকে, তবে পাকস্থলী বা অন্ত্রের ঠিক কোথায় রক্তক্ষরণ (Bleeding) হচ্ছে তা নিখুঁতভাবে শনাক্ত করতে এটি অপরিহার্য।

বায়োপসি ও ক্যান্সার স্ক্রিনিং

কোনো অস্বাভাবিক টিউমার বা ক্ষত সন্দেহ হলে এন্ডোস্কোপির সাহায্যে মাংসের নমুনা (Biopsy) সংগ্রহ করে ক্যান্সার বা ব্যাকটেরিয়াল ইনফেকশন (H. Pylori) পরীক্ষা করা হয়।

পরীক্ষার পূর্বে প্রয়োজনীয় প্রস্তুতি

৬ থেকে ৮ ঘণ্টা খালি পেটে থাকা (Fasting)

পরীক্ষার অন্তত ৬-৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের শক্ত খাবার ও তরল পানীয় (এমনকি পানি ও চা) বর্জন করতে হবে। পাকস্থলী পুরোপুরি খালি থাকলে সূস্থঅংশগুলো স্পষ্ট দৃশ্যমান হয়।

ওষুধ গ্রহণের বিশেষ সতর্কতা

আপনি যদি ডায়াবেটিস, প্রেশার বা রক্ত পাতলা করার ওষুধ (যেমন Aspirin) সেবন করেন, তবে পরীক্ষা করার আগে অবশ্যই তা চিকিৎসককে জানান। কিছু ওষুধ সাময়িক বন্ধ রাখতে হতে পারে।

গলা অবশকারী স্প্রে বা সেডেশন

পরীক্ষা শুরুরঠিক আগে তরল স্প্রে দিয়ে গলা অবশ করা হয়। আপনি চাইলে মৃদু অবশকরণ বা ঘুম পাড়ানোর ইনজেকশন (Sedation) নিতে পারেন, যাতে কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা অনুভব না হয়।

একজন বিশ্বস্ত সঙ্গী সাথে রাখুন

ঘুমের ওষুধ বা সেডেশন দিয়ে এন্ডোস্কোপি করালে পরীক্ষার পর সামান্য ঝিমুনি থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে একজন আত্মীয় বা পরিচিত বন্ধুকে সাথে নিয়ে আসা অত্যন্ত জরুরি।

বাংলাদেশে এন্ডোস্কোপি পরীক্ষার আনুমানিক খরচ

পরীক্ষার বিবরণ (Test Name) সরকারি হাসপাতাল বেসরকারি ডায়াগনস্টিক
Endoscopy of UGIT (সাধারণ / অবশ ছাড়া) ৳১,০০০ - ৳১,৫০০ ৳২,৫০০ - ৳৩,৫০০
Endoscopy of UGIT with Sedation (ঘুমের ওষুধসহ) ৳২,০০০ - ৳৩,০০০ ৳৪,০০০ - ৳৬,০০০
Endoscopic Biopsy Charge (বায়োপসি চার্জ) ৳৫০০ - ৳৮০০ ৳১,২০০ - ৳২,০০০

সময়কাল ও দ্রুত উপশমের নিশ্চয়তা

৫ - ১০

মিনিট সময় লাগে (Procedure Time)

পরীক্ষার ভীতি কাটিয়ে সহজ উপায়ে রোগ সনাক্তকরণ

অনেকেই ভাবেন এন্ডোস্কোপি অত্যন্ত বেদনাদায়ক এবং ভীতিকর একটি পরীক্ষা। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষে এটি অত্যন্ত সংক্ষিপ্ত ও সহজ একটি প্রক্রিয়া। সাধারণত মূল পরীক্ষাটি করতে মাত্র ৫ থেকে ১০ মিনিট সময় লাগে।

 

মৃদু সেডেশন (Short Sedation / GA) ব্যবহার করলে রোগী সম্পূর্ণ ঘুমের ঘোরে থাকেন এবং টেরই পান না কখন পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে রোগী স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারেন এবং স্বাভাবিক চলাফেরা করতে পারেন।

আপনার কি কোনো জিজ্ঞাসা আছে?

এন্ডোস্কোপি অত্যন্ত নিরাপদ একটি পরীক্ষা যা পেট এবং অন্ত্রের রোগ শতভাগ নিশ্চিতভাবে সনাক্ত করতে
সাহায্য করে।ভীতি এড়িয়ে চিকিৎসকের সঠিক পরামর্শ গ্রহণ করুন।

Need help? Chat with us!