প্রস্তুতি, প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে USG পরীক্ষার আনুমানিক খরচের সম্পূর্ণ গাইড
Ultrasonography (USG) হলো একটি আধুনিক পরীক্ষা পদ্ধতি যা মানুষের কানে শুনতে না পাওয়া অতি উচ্চ-কম্পাঙ্কের শব্দতরঙ্গ (Ultrasound Waves) শরীরের ভেতরে পাঠিয়ে নরম অঙ্গের প্রতিধ্বনি ফুটিয়ে তোলে এবং নিখুঁত ছবি তৈরি করে।
এক্স-রে বা সিটি স্ক্যানের মত আল্ট্রাসোনোগ্রাফিতে কোন প্রকার ক্ষতিকর তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ব্যবহৃত হয় না একারণেই নবজাতক, শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য এটি সম্পূর্ণ নিরাপদ একটি পরীক্ষা।
গর্ভে শিশুর সুস্থতা যাচাই, সঠিক অবস্থান (Position), ওজন, পানি (Amniotic fluid) এর পরিমাণ পরিমাপ এবং শিশুর জন্মগত কোনো ত্রুটি বা অ্যানোমালি স্ক্যান করতে এটি ব্যবহৃত হয়।
লিভারের চর্বি বা ফ্যাটি লিভার, পিত্তথলির পাথর, পিত্ত নালী ব্লক, জরায়ুর টিউমার, ওভারিতে সিস্ট, কিডনির পাথর এবং অ্যাপেন্ডিসাইটিস শনাক্তকরণে চিকিৎসকরা প্রধানত ইউএসজি দিয়ে থাকেন।
আল্ট্রাসাউন্ডকে যখন হাটের রক্তপ্রবাহের গতিবিধি ও ভালভ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়, তখন তাকে ইকোকার্ডিওগ্রাফি (Echocardiogram) এবং রক্তনালীর ব্লকের জন্য কালার ডপলার (Doppler) বলা হয়।
যদি আপনার পেটের ওপরের অংশ (Upper Abdomen) বা গলব্লাডারের আল্ট্রাসাউন্ড করা হয়, তবে অবশ্যই পরীক্ষার অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা আগে থেকে খালি পেটে থাকতে হবে (পানি ব্যতীত ভারী কোনো খাবার খাওয়া যাবে না)।
তলপেট বা গর্ভকালীন (Pregnancy/ Pelvic / Lower Abdomen) পরীক্ষার জন্য প্রস্রাব আটকে রাখতে হবে। মূত্রথলি বা ব্লাডার পূর্ণ থাকলে জরায়ু এবং তলপেটের অঙ্গগুলো স্পষ্ট দেখা যায়।
পরীক্ষার কক্ষে আক্রান্ত স্থান বা পেট সহজেই উন্মুক্ত করার জন্য ঢিলেচালা সুতি পোশাক পরে আসা বেশ সুবিধাজনক। এছাড়া শরীরে কোনো মেটাল ডিভাইস থাকলেও ডক্টরকে আগে জানাতেহবে।
যদি পূর্বে কোনো আল্ট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে,তবে তার রিপোর্ট সাথে আনলে চিকিৎসক অতি সহজেই আগের রিপোটের সাথে বর্তমানের সুস্থতার পরিবর্তনগুলো মেলাতে পারেন।
| পরীক্ষার বিবরণ (Test Name) | সরকারি হাসপাতাল | বেসরকারি ডায়াগনস্টিক |
|---|---|---|
| USG of Whole Abdomen (সম্পূর্ণ পেট) | ৳ ৪০০ - ৳ ৮০০ | ৳ ১২০০ - ৳ ২৫০০ |
| USG of Pregnancy (গর্ভকালীন সাধারণ ইউএসজি) | ৳ ৩০০ - ৳ ৫০০ | ৳ ১০০০ - ৳ ১৫০০ |
| USG of Pregnancy with Color Doppler (কালার ডপলার) | ৳ ৮০০ - ৳ ১৫০০ | ৳ ২০০০ - ৳ ৩০০০ |
| USG Pregnancy Anomaly Scan (গর্ভস্থ শিশুর খুঁটিনাটি) | ৳ ৮০০ - ৳ ১২০০ | ৳ ১৮০০ - ৳ ৩০০০ |
* উল্লেখ্য:বিভিন্ন ৪ডি (ফোর-D), ৩ডি ( থ্রি-D) অ্যানোমালিস্ক্যান, অভিজ্ঞ কনসালটেন্ট এবং অত্যাধুনিক সোনোগ্রাফি মেশিনের সংস্করণভেদে খরচের কিছুটা তারতম্য হতে পারে।
সম্পূর্ণ প্রাকৃতিক শব্দতরঙ্গ প্রযুক্তির ব্যবহার
মেডিকেল ইমেজিং পরীক্ষাগুলোর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফিই একমাত্র পরীক্ষা যা শতভাগ রেডিয়েশন মুক্ত ও নন-ইনভেসিভ (কোন সুই ফুটানো ছাড়া) উপায়েকরা যায়।
এটি বারবার করার ফলেও শরীরের টিস্যু বা গর্ভস্থ সন্তানের ওপর ক্ষতিকর তেজস্ক্রিয় প্রভাব পড়ে না। এই
উচ্চ নিরাপত্তা স্তরের কারণেই ডাক্তাররা গর্ভবতী মায়েদের গর্ভকালের পুরো সময়জুড়ে ৩ থেকে ৪ বার বা
প্রয়োজনে আরও বেশি আল্ট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দিয়ে থাকেন।
আল্ট্রাসোনোগ্রাফির জন্য আসার পূর্বে অবশ্যই চিকিৎসকের নির্দেশমতো পর্যাপ্ত পানি খেয়ে ব্লাডার পূর্ণ
রাখুন অথবা খালি পেটে আসার নিয়ম মেনে চলুন।