আপনার ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সাশ্রয়ী ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। নিয়মিত কিংবা হঠাৎ চেক-আপের জন্য সবচেয়ে সহজ সমাধান।
নিয়মিত চেক-আপ: যারা স্বাস্থ্য সচেতন এবং মাসে বা ২-৩ মাস পর পর নিয়মিত সাধারণ চেক-আপ করাতে চান।
হঠাৎ অসুস্থতায়: হঠাৎ মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তি অনুভব করলে দ্রুত প্রাথমিক পরীক্ষার প্রয়োজনে।
সাধারণ রুটিন টেস্ট: তীব্র কফ, কাশি বা বুকের জট অনুভব করা রোগীদের জন্য।
রক্তে তাৎক্ষণিক শর্করার (Glucose) মাত্রা মেপে ডায়াবেটিস বা হাইপোগ্লাইসেমিয়ার প্রাথমিক ধারণা প্রদান করে।
সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ নিখুঁতভাবে পরিমাপ করে হাইপারটেনশন ও হৃদরোগের ঝুঁকি চিহ্নিত করা হয়।
শারীরিক ওজন মেপে সঠিক বডি মাস ইনডেক্স (BMI) ও ওজন জনিত স্বাস্থ্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়।
সাধারণ জরুরি ক্লিনিক বা টেস্টের খরচের তুলনায় এই প্যাকেজে পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। মাত্র ১৫০ টাকায় রেনডম ব্লাড সুগার (RBS), রক্তচাপ পরিমাপ ও শরীরের ওজন মেপে প্রাথমিক স্বাস্থ্য ঝুঁকি নির্ণয় করা সম্ভব।
জরুরি কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো প্রকার অতিরিক্ত বা অপ্রকাশিত ফি ছাড়াই নিখুঁত সেবা নিশ্চিত করা হয়।